হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল শিল্পকলার প্রশিক্ষণ বন্ধে বিপাকে প্রশিক্ষণার্থীরা

বরিশাল অফিস

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। শিল্পকলার প্রশিক্ষকদের সঙ্গে ওই কর্মকর্তার (অসিত) ব্যক্তিগত মতানৈক্য হওয়ায় সরকার নির্ধারিত কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ কারণে গত ১ সপ্তাহ ধরে বরিশালের সহস্রাধিক শিশু-কিশোর সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। তবে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ।

সূত্র জানায়, গত ৩০ জুন জেলা কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত স্বাক্ষরিত নোটিশে সাংস্কৃতিক প্রশিক্ষণ বন্ধের ঘোষণা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয় সাময়িক সময়ের জন্য এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

প্রশিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটির সাবেক কালচারাল কর্মকর্তা হাসানুর রশীদ শিল্পকলায় নিযুক্ত ১২ জন প্রশিক্ষকের ২০২৪-২৫ সালের চুক্তিনামা নবায়ন করে যেতে পারেননি। তবে নবায়ন না হলেও পূর্বের প্রশিক্ষকরা তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। নবায়নের জন্য কয়েক দফায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী প্রশিক্ষকরা। এরই মধ্যে বর্তমান কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত ১২ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে। এরপর চুক্তি নবায়নের জন্য তাকেও অনুরোধ করেন প্রশিক্ষকরা। এমন পরিস্থিতির পূর্বের প্রশিক্ষকদের নতুন করে নবায়ন না করেই ৩০ জুন নোটিশ দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তিনি।

কালচারাল কর্মকর্তা অসিত তার পছন্দের ব্যক্তিদের প্রশিক্ষক হিসেবে চুক্তিবদ্ধ করতেই তাদের বাদ দিচ্ছেন বলে অভিযোগ সাবেক প্রশিক্ষকদের।

তারা বলেন, কালচারাল কর্মকর্তা ব্যক্তি পছন্দের এমন কয়েকজন লোক শিল্পকলায় রাখেন যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত নন। এ ঘটনার প্রতিকার চেয়ে বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালকের কাছে আবেদন জানিয়েছেন, উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক মৈত্রী ঘরাই, সাধারণ সঙ্গীত প্রশিক্ষক রিমি সাব্বির ও রফিকুল ইসলামসহ একাধিক প্রশিক্ষক।

তবে প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার দাবি জানান শিক্ষার্থীরা।

প্রশিক্ষণ বন্ধের বিষয়ে জানতে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি। হলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এএফএম নূরুর রহমান বলেন, প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখলে প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিরুৎসাহিত হবেন। দ্রুত সময়েরমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন