হোম > সারা দেশ > বরিশাল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ২টি আসনে শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে একসাথে মনোনয়নপত্র দাখিল করেছেন।
পিরোজপুরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু সাইদ এর কাছে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুর -১ আসনে মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময়ে তাদের সাথে ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও অন্যান্যরা।

দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনে পরপর দুবার আওয়ামী লীগের শুধাংশু শেখর হাালদারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এবারের নির্বাচনে পিরোজপুর-১ আসনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীর দুইজনের মধ্যে অপর জন হলেন বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ছাড়াও ৫ জন প্রার্থী রয়েছেন। এ দুটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

মেজর হাফিজ স্পিকার হওয়ায় ভোলায় উচ্ছ্বাস

ইতিহাসের প্রথম স্পিকার পেল ভোলাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন

চেয়ারম্যানের ওপর হামলা ও মারধর, মামলা নেয়নি পুলিশ

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ

মুদি দোকানিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ভোলা-চরফ্যাশন সড়কে বাস-সিএনজি চলাচল স্বাভাবিক

চাঁদাবাজ মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না