হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা মিলনায়তন কেন্দ্রে উজিরপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উজিরপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার এবং পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার