হোম > সারা দেশ > বরিশাল

৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোষ্টগার্ড। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে একটি মাছধরা ট্রলার থেকে একটি বস্তাভর্তি ১ লাখ পিচ এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বস্তা ভর্তি আরও ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় র‍্যাব এবং কোষ্টগার্ড টানা দুই দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা, পাচারকারী এবং জব্দকৃত ট্রলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী