হোম > সারা দেশ > বরিশাল

১৫ জেলেসহ নিখোঁজ ট্রলার, উৎকণ্ঠায় স্বজনরা

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

মাছ ধরার ট্রলার: ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার গভীর সমুদ্রে ১৫ জন জেলেসহ নিখোঁজ হয়েছে।

২৩ জুলাই সকালে লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। পরে পাঁচ দিন পেরিয়ে গেলেও ট্রলার বা এর আরোহীদের কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, ওই দিন একসঙ্গে ছয়টি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে রওনা হয়। এর মধ্যে পাঁচটি ট্রলার নিরাপদে ফিরলেও একটি ট্রলারের খোঁজ মিলছে না। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ ফুট এবং এতে আর্ণি সংযুক্ত ছিল। ট্রলারটির রঙ ছিল নীল।

নিখোঁজ ১৫ জেলে হলেন— আব্দুর রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর-২, ইদ্রিস, গিয়াস, হারুন-২, কালাম, ইব্রাহিম ও হাসান-২।

স্থানীয়দের ধারণা, ট্রলারটি হয়তো বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করেছে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে সিগন্যাল হারিয়ে গেছে।

নিখোঁজদের পরিবারের সদস্য ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত জেলেদের সন্ধান ও উদ্ধারে সরকারের সহায়তা কামনা করেছেন।

এদিকে, স্থানীয় প্রশাসন ও উপকূলীয় বাহিনীর পক্ষ থেকে অনুসন্ধান চালানোর জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ