হোম > সারা দেশ > বরিশাল

হাসিনা তাদের রাজাকার বলেছে, যারা তার বিরোধিতা করেছে: বিএনপি নেতা

বরিশাল অফিস

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা শেখ হাসিনার ক্ষমতা এবং ফ্যাসিবাদের বিরোধিতা করেছে, তাদের তিনি রাজাকার বলেছেন। বুধবার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ আয়োজনে শহীদদের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

একই দিন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জহির উদ্দিন স্বপন।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু প্রমুখ।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার