হোম > সারা দেশ > বরিশাল

শহীদ মনিরের লাশ কবর থেকে তোলার অনুমতি দেয়নি পরিবার

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ময়নাতদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভোলার তজুমদ্দিনের মনিরের লাশ কবর থেকে তোলার কথা থাকলেও অনুমতি দেয়নি তার পরিবার।

মঙ্গলবার বেলা ২টায় তদন্ত কর্মকর্তা মাঈনুল হাসান খান পুলকের নেতৃত্বে শাহবাগ থানার একটি তদন্তকারী প্রতিনিধিদল তজুমদ্দিনের শম্ভুপুরে শহিদ মনিরের বাড়িতে যান। ময়নাতদন্ত না হওয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে শহীদ মনিরের লাশ কবর থেকে উত্তোলন করতে চান তারা। তখন শহীদ মনিরের পরিবারের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় লাশ উত্তোলন করা সম্ভব হয়নি।

এ সময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের উপস্থিতিতে স্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধি ও শহীদ মনিরের পরিবারের কাছ থেকে লিখিত জবানবন্দি নেন তদন্ত প্রতিনিধিদল।

এ মামলায় ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. দীপু মণি ও প্রভাবশালী সাবেক কয়েকজন সংসদ সদস্যসহ ৩৫১জন ও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে পুলিশের গুলিতে নিহত হন তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের আরফত আলী দফাদার বাড়ির আ. মন্নানের ছেলে মনির। তিনি ঢাকায় জুট কাপড়ের ব্যবসা করতেন। শহীদ মনিরের এক কন্যা সন্তান জুনা (৫) ও এক ছেলে সন্তান আবির (১০) রয়েছে।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ