হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

এঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতারসহ খাবার নিয়ে গেলে বাড়িতে গেলে তাদের বসত ঘরে রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে তাদের বাড়িতে দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে তিনি লোকজন দেখে দৌড় পালাতে চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি থেকে অবসর নিয়েছে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন।

তিনি দু'দিন আগে পেনশনের টাকা তুলেছিলেন। এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে পাঁচ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। দু’দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা জন্যই দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের।

ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএস

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার