হোম > সারা দেশ > বরিশাল

সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত চল্লিশোর্ধ্ব ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিনগত রাত নয়টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামের বাদামতলা এলাকার সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামবাসী সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাত নয়টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস অর্ধগলিত পুরুষের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।

এ ব্যাপার কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান জানান, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা