ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় চরফ্যাশন ঈদগাঁ জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।
অনুষ্ঠানে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সু্প্রিমকোর্ট ল'ইয়ার্স অব ভোলা ও চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুলসুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে অ্যাডভোকেট পারভেজ হোসেন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা স্পোর্টসক্লাবে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।