হোম > সারা দেশ > বরিশাল

সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ

বরিশাল অফিস

দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (৯ মার্চ) বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পাওয়ার হাউজের বিপরীত পাশে ‘ফিউচার গ্রোথ ফোরাম’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে।

তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

স্বল্প সময়ের মধ্যেই অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমে গতি এসেছে, যা জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে। রহমাতুল্লাহ আরো বলেন, সরকারের এসব দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল অস্বস্তিতে পড়েছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন সচেতন এবং তারা উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা চায়।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির এই ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।

ফিউচার গ্রোথ ফোরাম’-এর সভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজীক দাঈয়ান ইশতীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মিসা কাজল, এম. এ. হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার