হোম > সারা দেশ > বরিশাল

ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদরা আমাদের প্রেরণা: সেলিমা রহমান

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে শহীদরা আমাদের জন্য প্রেরণা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহমেদ শান্ত, রাকিব হোসেন রাজিবসহ দেশের অন্যান্য শহীদদেরও স্মরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২