হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল

মেঘনায় দুর্ঘটনায়

বরিশাল অফিস

চাঁদপুরের মেঘনা নদীতে একাধিক যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের ৩টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সভায় যোগ দিয়ে ঝালকাঠির নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার- ৯ নামক লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের সাথে ঢাকা থেকে ঝালকাঠীর উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি এ্যাডভেঞ্চার- ৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় এমভি এ্যাডভেঞ্চার- ৯ এবং এমভি জাকির সম্রাট-৩ এর রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ।

একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন- ১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহত দুজন হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন। এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নিয়ে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার আমার দেশকে বলেন, একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার- ৯, সুন্দরবন ১৬ এবং এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়