হোম > সারা দেশ > বরিশাল

সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ও নৈশ প্রহরী ইয়াবাসহ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পিরোজপুর

সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে রাজিব (৪০) ও একই ইউনিয়নের শাকিল শিকদারকে (৩৫) নেছারাবাদে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পিরোজপুর ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গুয়ারেখা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কুদ্দুস শিকদারে ছেলে শাকিল ও পার্টিকেল বাড়ি ১১ গ্রামের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় নৈশ প্রহরী রাজিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন সামাজিক অপকর্মের জড়িত রয়েছে।

শুক্রবার পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. মোস্তফা শওকত নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রাজিব মোল্লা আমার বিদ্যালয়ে দুই বছর যাবত নৈশপ্রহরী পদে চাকরি করে। রাজিব যে ইয়াবা বিক্রি করে তা সেইভাবে জানতাম না। তার বিরুদ্ধে সভাপতির কাছে নালিশ করব।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করে। পরে রাতেই তাদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

গ্রেপ্তারকৃত শাকিল সিকদারের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, মাদকের মামলা আছে। এছাড়া, রাজিব মোল্লার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।

পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়