হোম > সারা দেশ > বরিশাল

জুলাই শহীদদের স্মরণে এতিমদের খাওয়ালেন বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহ

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার সৌজন্যে কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ জোহর চরফ্যাশন এতিমখানায় অনুষ্ঠিত কোরআন খতম শেষে এতিমদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। পরে জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে চরফ্যাশনের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনের নিহত ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছি। কর্মসূচির অংশ হিসেবে এতিমখানায় এসে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে কোরআন খতম দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের ত্যাগের কারণে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আশা করছি, শীঘ্রই আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার পাবো। আমি চরফ্যাসনের সন্তান হিসেবে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ হওয়া চরফ্যাশনের সন্তানদের জন্য গর্ববোধ করি।

শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে জানালে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার