হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোল্লারহাট বাজার সংলগ্ন পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মো. হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মিল্টন, ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন আকন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান সিকদার, সমাজসেবক মো. আব্দুর রাজ্জাক আকন, মো. আজিজুল হাওলাদার, মো. মন্টু হাওলাদার, মো. মোজাম্মেল হোসেন হাং, খলিফা মো. এবাদুল্লাহ, ছাত্রদল নেতা সানি মীর এবং মাওলানা শাহাদাত হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও নদী ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুগন্ধা নদীর তীব্র ভাঙনের কারণে প্রতিবছর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি, বসতভিটা, ঘরবাড়ি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে বহু পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

তারা আরও বলেন, নদী ভাঙন শুধু মানুষের জীবন ও সম্পদের ক্ষতিই করছে না, বরং এলাকার ভবিষ্যৎ অস্তিত্বকেও হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

বক্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে সিসি ব্লক অথবা জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ