হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে চর দখলের অভিযোগ

ভোলায় ভূমিহীনদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় ভূমিহীনদের চর দখল ও অবৈধভাবে বালু উত্তোলন করে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা নোমান চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্তরা উল্লেখ করেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে বাঘ মারার চর ও পাতাবুনিয়ার চরের ভূমিহীনদের জমি জোর করে দখল করে ভোগ করতো তোফায়েল আহমেদের ভাতিজা ইফতেখারুল আলম স্বপন চেয়ারম্যান। ৫ আগস্টের পর থেকে ১ মৌসুম আমরা জমিগুলো ভোগ করতে পেরেছি। এখন আবার দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহর নেতৃত্বে তার লোকজন আমাদের জমি থেকে তাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ৪টি ড্রেজার দিয়ে বালু কেটে আমাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের হত্যার হুমকি দিচ্ছে নোমান চেয়ারম্যানের লোকজন। তাদের মধ্যে ফরিদ মাঝি, রাসেল মাঝি, হাসান রাঢ়ি, রিপন, আলাউদ্দিন, আমির হোসেন, হানিফ, বাচ্চু, ইলিয়াস, আবু সরদার, সিরাজ, মেহেদী, নুরুদ্দিন, জহিরুল হক, কবির ডাক্তার, খোকন, জাফর উল্লেখযোগ্য। তারা সবাই নোমান চেয়ারম্যানের বাহিনী।

জমির মালিক নুরনবী, কাসেম মহাজন, মজিবুর রহমান, আলী হোসাইন মাস্টার বলেন, আমরা জনি খেতেতো পারছি না। পাশাপাশি আমরা যে সেখানে বসতঘর নিয়ে বসবাস করবো সেটাও সম্ভব হচ্ছে না। ভালুকাটার কারণে আমাদের ঘরগুলো ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। দেখার মতো আমাদের কেউ নেই।

এ বিষয়ে অভিযুক্ত দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ বলেন, আমি কোন দিন চরে যাই নাই এবং জমিও ভোগ দখল করে খাই না। আমার বিরুদ্ধে এগুলো অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়