হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা ও অদম্য নারীদের কে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অদম্য নারী পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহীদ রুমানা মিতু,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহনান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ