বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ১০টায় উপজেলার জাহানপুর কারামতিয়া দাখিল মাদরাসার মাঠে মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও মো. নুরুল ইসলামের পরিচালনায় এ পুনর্মিলনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা -৪ (চরফ্যাসন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মাওলানা মোহাম্মদ মহিববুল্লাহ, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আমির মাওলানা ফরহাদ হোসাইন, চরফ্যাসন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মহিববুল্লাহ ও মো. হাসনাইনপ্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- জাহানপুর ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো. জসিম উদ্দিন, অর্থসম্পাদক মো. মহিউদ্দিন, মো. আল আমিন, মাওলানা মো. জিয়াউর রহমান। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আগামী স্থানীয় নির্বাচনের জন্য দলটি থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিববুল্লাহর নাম ঘোষণা করেন।