হোম > সারা দেশ > বরিশাল

এক ইলিশ ৫ হাজারে বিক্রি

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়েছে। রোববার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় জেলে নাসির মাঝির জালে ধরা পড়ে মাছটি। পরে কুয়াকাটা মৎস্য মার্কেটে নিলামে প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকা দরে বিক্রি করা হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন মাছটি কিনে নেন।

জেলে নাসির মাঝি বলেন, আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি। সাগরে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে। সাগরে বড় ইলিশ এখন কম ধরা পড়ে। তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।

ব্যবসায়ী ছগির হোসেন বলেন, এখন বড় সাইজের ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই নিলামে মাছটি কিনেছি। লাভের আশায় কিনলেও অল্প মুনাফা পেলেই বিক্রি করে দেব।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকায়ও বড় ইলিশ মিলছে। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে উৎপাদন বাড়লে দামও কমে আসবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়