হোম > সারা দেশ > বরিশাল

আমার দেশ এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আমতলীতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

দৈনিক আমার দেশ এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বরগুনার আমতলী ডাকবাংলো সড়কের সামনে পাঠক মেলার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।

জানাগেছে, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে আমতলী পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়।

আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন। দৈনিক আমার দেশ পত্রিকার আমতলী প্রতিনিধি রাশিমুল হক রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাশির, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, প্রেসক্লাব সহ-সভাপতি এমএম নাসির মাহমুদ, সাংবাদিক ইকরাল তালুকদার, জেষ্ঠ্য প্রভাষক জয়নুল আবেদীন, হোসাইন আলী কাজী, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, মাহবুবু বিশ্বাস টিটো, রিপন মুন্সি, এইচএম দেলোয়ার, এইচএম রাসেল, আল আমিন বাবু, ফখর উদ্দিন তহসিন, ইমরান হোসাইন, মিথুন কর্মকার, কামরুল হাসান সায়মুন, সোহেল রহমান, গাজী নাশির ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ