হোম > সারা দেশ > বরিশাল

কিশোরী রাইসা হত্যার ঘটনায় মামলা দায়ের, আসামি পলাতক

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় কিশোর গ্যাং সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি সিফাত সিকদার পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার। এ সময় সে রাইসাকে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হক জানান, মামলার পর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি

বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

ঈদে ভোগান্তি ছাড়াই ঘরে ফেরা সম্ভব: সড়কমন্ত্রী

পথচারীদের সাথে ইফতার করলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন

ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন তজুমদ্দিনের হাজারো জেলে

ভোলায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের দলীয় পদ স্থগিত

ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবি, ভেসে গেল ১০ হাজার তরমুজ

স্বরূপকাঠি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল