হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে ঘরের দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টার দিকে উপজেলার বাগড়ি সিকদার বাড়ি এলাকার বাবুল হাওলাদারের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

কলেজ ছাত্রীর নাম আফছানা আক্তার মিম (১৮)। তিনি কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আফছানা আক্তার মিম তার মা মরিয়ম বেগমের সঙ্গে রাজাপুরের বাগড়ি এলাকার ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান।

শনিবার সকালে মরিয়ম বেগম তার কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে মিমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরে সৌদি প্রবাসী শাওন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার অভিমানে তিনি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম