হোম > সারা দেশ > বরিশাল

সেতু রেডি, দুই বছরেও হয়নি সংযোগ সড়ক

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

মির্জাগঞ্জ ও বেতাগী উপজেলার সংযোগস্থল বেড়েরধন নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে একটি সেতু। সেতুর মূল অংশের কাজ দুই বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক না করেই কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ফলে সেতু দিয়ে পারাপার তো দূরের কথা, মই দিয়েও ওঠা যায় না। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করে। সেতুর কাজ বাস্তবায়নের দায়িত্ব পান এনায়েত এন্টারপ্রাইজ। সেতু নির্মাণের মোট ব্যয় নির্ধারণ করা হয় ৬ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৩৭ টাকা।

জানা গেছে, মির্জাগঞ্জ ও বেতাগী দুই উপজেলার সংযোগস্থলে এই সেতুটি। দুই উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে এ সেতু দিয়ে। সেতুর দুই পাড়ে রয়েছে ভূমি অফিস, ব্যাংক, হাটবাজারসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ঠিকাদার চার বছর আগে সেতুর কাজ শুরু করলেও এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। মূল সেতুর কাজ দুই বছর আগে শেষ হলেও বাকি রয়েছে সংযোগ সড়ক।

২৮ আগস্ট সকালে সরেজমিনে গেলে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্দিষ্ট সময় ঠিকাদার সেতুর কাজটি বাস্তবায়ন করতে পারেনি। সংযোগ সড়ক না করে দুই বছর যাবৎ কাজ বন্ধ রেখেছে। কবে কাজ শেষ হবে জানি না। সেতুর দুই পাড়ের লোকজনের ভোগান্তির শেষ নেই।

মেসার্স এনায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. এনায়েত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, অ্যাপ্রোচ সড়কের জমি নিয়ে মালিক পক্ষের সাথে ঝামেলার কারণে বাকি কাজ করতে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস আমার দেশকে বলেন, সেতুর মির্জাগঞ্জ অংশের সংযোগ সড়কের জমি নিয়ে একটু ঝামেলা আছে। জমির সমস্যা সমাধান হলে কাজটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ