হোম > সারা দেশ > বরিশাল

আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু, আহত ২

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেল। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র।

এছাড়াও রোববার রাত সাড়ে ৮টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে মো. বেলাল তালুকদার(১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বির(১৫) হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এদের বাড়ী সদর উপজেলার হকতুল্লা গ্রামে।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রোববার ঘটনার সময় রাফি তার বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটান। এসময় অতিরিক্ত মাত্রায় বিস্ফোরন এবং বিকট শব্দ হয়ে আতশবাজির অংশ বিশেষ রাফির গলায় ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এসময় রাফি গলা থেকে প্রচন্ড রক্তক্ষন শুরু হয়ে অচেতন হয়ে পরে। টের পেয়ে রাফির পরিবার তাৎক্ষনিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. নয়ন সরকার জানান,আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মাক আঘাত করেছে। যে কারনে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও আতশবাজির ঘটনায় আরও দুই জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন। তাদের হাত ও চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়েছে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার