হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি কারাগারে

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলায় আটক দুই আসামিকে জেলে পাঠিয়েছে আদালত।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ১২ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়। ভুক্তভোগী শিশু দৌলতখান উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শিশুটি বাড়ির কাছের একটি দোকানে যাওয়ার পথে মাটিকাটার দুই শ্রমিক ইব্রাহিম (২৭) ও ফারুক (৪২) শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে ধর্ষণ করে। এতে ব্যাপক রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ভোলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মামলায় আটক আসামি ইব্রাহিমের বাড়ি একই এলাকায় আর ফারুকের বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতখান থানার ওসি বিপুল চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে ভোলা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলায় উল্লেখিত দুই আসামিকে আটক করে কোর্টে নিয়ে গেলে আদালত তাদের জেলে পাঠায়।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন