হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়া গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর অন্যতম সহযোগী বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভার ১নম্বর ওয়ার্ডের রুনসী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন লোকমান ডাকুয়া। বিগত ১৭ বছর ক্ষমতার দাপটে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও টেন্ডারবাজিসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার বিকেলে ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে।

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা সেই ব্রিজ ভেঙে ফেলার নির্দেশ

বরিশালে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি