হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে আ.লীগ সভাপতি মেনাজ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুত বিচার আইনের একটি মামলায় কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মেনাজ মৃধা (৭৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বৈদ্যপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেনাজ মৃধা কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মফিজ উদ্দিন মৃধার ছেলে। এজাহারে তার নাম না থাকলেও তাকে মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতা–কর্মীরা কাঁঠালতলী থেকে সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা চালায়।

সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়। মামলার নম্বর ০৮।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘দ্রুত বিচার আইনের মামলায় মেনাজ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান চুরি

কলাপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে ইউসুফ-জাবেদ

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ