হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার উপজেলার পূর্ব সুবিদখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গত বছরের ৫ অক্টোবর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-১। এই মামলায় নিজাম হাওলাদারের নাম এজাহারে না থাকলেও, অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আমার দেশকে বলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদারকে বিএনপির অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী