হোম > সারা দেশ > বরিশাল

আমাকে ‘স্যার’ বলবেন না, সরকারি কর্মকর্তাদের এমপি সান্টু

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, আমাকে স্যার বলবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই মিলে আমরা একই পরিবারের সদস্য। সবাই মিলে উজিরপুর ও বানারীপাড়াকে একটি সুন্দর, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

সোমবার (৯ মার্চ) বিকেল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আরো বলেন, আপনাদের সবার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কাজ করে একটি উদাহরণ সৃষ্টি করতে চাই। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় জনগণকে একটি নতুন ও উন্নত উপজেলা উপহার দিতে চাই।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল্লাহ বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদাবাজ মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না

সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ

শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি হাদির পরিবারের

শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়—কেন বললেন হাদির বোন

যুবদল অফিসে ঢুকে যুবলীগ নেতার চাঁদা দাবি ও মারধরে আহত যুবদল নেতা

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না : নাহিদ

জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন

মেঘনা নদীর বুকে চর দখলে বাধা দেয়ায় গুলিবিদ্ধ চাষি