হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে বিএনপি নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি অফিসে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গত ৯ মার্চ ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গত ৯ মার্চ মব সৃষ্টি করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের ওপর হামলা ও তাকে মারধরের ঘটনা ঘটে। ওই হামলায় নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার।

ঘটনার দিন বিএনপি নেতা সোহেল সিকদারের নেতৃত্বে ৩৫-৪০ জন হামলাকারী মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে চেয়ারম্যান ও তার লোকজনের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে আহত করে। এ সময় হামলাকারী ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদী হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-১৬। মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলা আরো অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় একটি মামলা এজাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু