হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পুলিশের দুই সদস্য ডোপ টেস্টে পজিটিভ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালে ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়ার পর উজিরপুর মডেল থানার পুলিশের দুই সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সদস্যদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ফল নিশ্চিত করতে তাদের পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার সদস্যদের ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে দুইজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, দুই পুলিশ সদস্যের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, শুদ্ধি অভিযান কেবল তাৎক্ষণিক পদক্ষেপ নয়—এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার মাধ্যমে বাহিনীর পেশাগত মান ও জনআস্থা আরো সুদৃঢ় হবে।

এডি/জেডএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে