হোম > সারা দেশ > বরিশাল

সড়ক যেন মরণফাঁদ, দুর্ভোগে এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলার কার্পেটিং সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক কিলোমিটার সড়কের মাঝখানে একটি বৃহৎ গর্তের সৃষ্টি হওয়ায় স্কুল ও মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন। তবু জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ।

উপজেলার ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা পর্যন্ত সড়কটি সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতি পাওয়ার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটিতে। বর্ষায় সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ না হওয়ায় বর্তমানে কয়েক স্থানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। এ সড়কটি দিয়ে বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মাহবুব গাজী বলেন, দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু রাস্তার বেহালদশা। ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।

কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বাদল তালুকদার বলেন, কবাই ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। ইউনিয়নের হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এ রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী।

বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, এলাকার কেউ তাকে এ বিষয়ে অবহিত করেনি। সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতিদ্রুত সড়কের গর্ত এবং রাস্তা সংস্কারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়