হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারে চলছে আদালত বর্জন

বরিশাল অফিস

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই আদালত বর্জন করেছেন আইনজীবীরা।

তবে কতিপয় আইনজীবী আদালতে শুনানিতে অংশগ্রহণ করলেও বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে তারা এজলাস ত্যাগ করে কর্মবিরতিতে অংশ নেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত বিচারপ্রার্থী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুরে মহানগর দায়রা জজের পক্ষ থেকে তিনজন নিরপেক্ষ আইনজীবী নিয়ে বৈঠক করেছেন। তবে বৈঠকের ফলাফল নিয়ে বিস্তারিত জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই আদালত চত্বরে যৌথ বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো আদালতের কার্যক্রমে যোগদান করেননি বিএনপিপন্থি আইনজীবীরা। তবে বেশ কিছুসংখ্যক আইনজীবী আদালতের মিভিন্ন মামলার শুনানিতে অংশ নিতে চাইলেও বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে পড়েন। সকাল থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসহ বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন।

এ সময় আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ সময় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থি এক আইনজীবী আমার দেশকে বলেন, আইজনীবীদের আদালত বর্জনের কারণে অচালবস্থার সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে বরিশাল চিফ মেট্রপলিটন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. কামরুলের মাধ্যমে মামলার আসামি নয় এমন তিনজন আইনজীবীকে মহানগর দায়রা জজ তার খাস কামরায় ডেকেছেন। অচলাবস্থা নিরসন নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বৈঠকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাচ্চু, সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. হুমাউন কবির মামুন ও অ্যাডভোকেট জসিম উদ্দীন আকন অংশ নিয়েছেন। তবে এখনো আলোচনার ফলাফল জানা যায়নি।।

ববি ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে আগুন, লুটপাট; আহত ১

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

নিখোঁজের পর সন্ধ্যা নদীতে ভেসে উঠলো প্রবাস ফেরত ব্যক্তির লাশ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আবুল হাসনাতের নতুন গৃহ উদ্বোধন

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

কে হচ্ছেন বিসিসির প্রশাসক, আলোচনায় আলাল ও রহমাতুল্লাহ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও ইফতার মাহফিল