হোম > সারা দেশ > বরিশাল

উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড

বরিশাল অফিস

বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সাহেবের চর-কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা। ফলে উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

শনিবার দুপুরের দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিবকে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটে। উপদেষ্টা আসার আগেই অনুষ্ঠানস্থলের চেয়ার, ব্রিজের নামফলক ইত্যাদি ভেঙে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজটি উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তবে তিনি অনুষ্ঠানস্থলে আসার আগেই উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় পুলিশ প্রশাসন অনেকটা নীরবতা পালন করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল খাঁ নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণকাজ চলমান রয়েছে। ব্রিজের নির্মাণকাজ শেষ না হওয়া সত্ত্বেও সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করে সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

তারা আরো জানান, ব্রিজটি নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত না দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। হামলা চালিয়ে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় স্থানীয়রা।

এ বিষয়ে মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম আমার দেশকে বলেন, উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি। ফলে ব্রিজটির উদ্বোধন করা হয়নি। তিনি বলেন, স্থানীয় লোকজন দাওয়াত না পেয়ে অভিমান করে মঞ্চ ও চেয়ারগুলো তছনছ করে।

সুদানে মারা যাওয়া সেনা কর্মকর্তা চপলের দাফন সম্পন্ন

আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত

চারদিকে শুধু পানি, যোগাযোগে পিছিয়ে দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু