হোম > সারা দেশ > বরিশাল

ফ্যাসিস্ট সরকারের উপমন্ত্রী জ্যাকবের জামিন না মঞ্জুর

জেলা প্রতিনিধি, ভোলা

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভোলা-৪ আসনের সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের জামিন না মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ভোলা জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।

ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত জানান, ভোলার জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনায় আরিফুর রহমান বাদি হয়ে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আসামি করে আদালতে মামলা করেন। পরে মামলার দীর্ঘ শুনানির পর ভোলা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফারুক উদ্দিন আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের জামিন না মঞ্জুর করেন।

অপরদিকে ভোলা শহরের হোটেল প্যাপিলনে বিএনপির ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার ঘটনায় মোহাম্মদ জহির বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় শুনানির পর জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফারুক উদ্দিন আসামি ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের জামিন না মঞ্জুর করেন।

উল্লেখ- এ মামলায় আসামি আবিদুল আলম হাইকোর্টের জামিন লাভ করলেও চেম্বার জজ আদালত তার জামিন না মঞ্জুর করেছিলেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম