হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে এসিড নিক্ষেপের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

বরিশাল অফিস

বরিশালে অ্যাসিড নিক্ষেপের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী। রায় ঘোষণাকালে দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন মামলার নথির বরাত দিয়ে জানান, আসামিদের সঙ্গে বাদীপক্ষের পূর্ব বিরোধ ছিল। ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাত সাড়ে চারটার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন উত্তর রফিয়াদি গ্রামের সমিরচন্দ্র ব্যাপারীর বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন স্কুল শিক্ষার্থী উৎপল হাওলাদার ও সদ্য নৌবাহিনীতে যোগদান করা আশিক মল্লিক। ওই সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ভিকটিম স্কুল শিক্ষার্থী উৎপল হাওলাদার ও নৌবাহিনীর সদস্য আশিক মল্লিক গুরুতর দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উৎপলের বাবা উত্তম হাওলাদার বাদী হয়ে দুইজন নামীয় ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র মজুমদার ওই বছরের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত রায় ঘোষণা করে আদালত।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজিম উদ্দিন আহমেদ পান্না বলেন, বরিশাল মহানগর দায়রা জজ আদালতে তারা ন্যায় বিচার পেয়েছেন। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ