হোম > সারা দেশ > বরিশাল

হিন্দু ভোটারদের কেন্দ্রে না যেতে ভয় দেখানো হচ্ছে: মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে জামায়াতে ইসলামীর ভোটার ও সনাতন ধর্মী ভোটারদেরকে ভোটের দিন কেন্দ্রে না যেতে প্রতিপক্ষ কর্তৃক ভয়-ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। পিরোজপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বুধবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত জেলা জামায়াতের এক সংবাদ সম্মেলনে পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী ওই অভিযোগ করেন।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে ব্যক্তিগতভাবে হুমকি বা ভয়-ভীতি দেখানো না হলেও আমাদের ভোটার ও হিন্দু ভোটারদেরকে প্রতিপক্ষরা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রে যেতে নিষেধ করেন। ভোট কেন্দ্রে গেলে তাদের পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়াসহ ১২ তারিখের পর কিভাবে এলাকায় থাকে তা তারা দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ তোলেন।

এসময়ে মাসুদ সাঈদী বলেন, জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকের ঘটনায় পিরোজপুরে ছাত্রদলের একেটি মিছিল থেকে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়, যা রাজনীতির শিষ্টাচার বহির্ভূত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বক্তব্যে বলেন শুক্রবারের স্থানীয় সরকারী বালক বিদ্যালয় মাঠের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভায় ডা. শফিকুর রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তিনি জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমীর ইচাহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী প্রমুখ।

নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে: বরিশালে নৌ প্রতিমন্ত্রী

কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট

উজিরপুরে সরকারি ডব্লিউ বি ইনস্টিটিউশনে ঈদ পুনর্মিলনী ‘২৬’ অনুষ্ঠিত

বিএনপিতে সন্ত্রাস-চাঁদাবাজি ও দ্বৈত অবস্থান বরদাস্ত নয়

পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে ট্যানারি শ্রমিকের মৃত্যু

কুয়াকাটায় ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

বরগুনায় ইকোনমিক জোন হলে আমূল পরিবর্তন সম্ভব : চিফ হুইপ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ঝিনাইদহের যুবক নিহত, স্বজনদের আহাজারি

ঈদের ছুটিতে ঘুরে আসুন কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ডে’

সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী