হোম > সারা দেশ > বরিশাল

ইফতার আয়োজনে আর্থিক সহায়তার আহ্বান ব্যারিস্টার ফুয়াদের

বরিশাল–৩ আসনে ৬০০টিরও বেশি প্রতিষ্ঠানে

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ছবি: আমার দেশ

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ । ১৮ ফেব্রুয়ারি বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। তার নির্বাচনি এলাকা বরিশাল–৩ আসনের ও উপজেলায় ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যেখানে প্রতি রমজানে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, পাঁচটি বড় নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের এসব প্রতিষ্ঠানে ইফতারের খরচ জোগানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বার্তায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ প্রসঙ্গে শহীদদের আদর্শ স্মরণ করে তিনি সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান।

এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে ও –এর মতো সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

পবিত্র রমজান মাসে জনতার অর্থে জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্ট্যাম্পে সই নেন যুবদল নেতা, অভিযুক্ত গ্রেপ্তার

ওভারটেক করতে গিয়ে খাদে বাস, প্রাণ গেল সুপারভাইজারের

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ