হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ঈদে নিরাপদ মাংস নিশ্চিতে পশু খাদ্যের দোকানে অভিযান

বরিশাল অফিস

আসন্ন ঈদুল আজহায় নিরাপদ মাংস সরবরাহের লক্ষে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলায় পশু ও মৎস্য খাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে বিভাগীয় প্রশাসন।

ইতোমধ্যে বিভাগের বিভিন্ন পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানা ও অর্থদণ্ড করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট বিভাগ।

বৃহস্পতিবার বরিশাল জেলায় ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ১৩টি মামলা দেওয়া হয়। এ সময় বিভিন্ন অপরাধে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরেও মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড, জেল ও জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, ঈদের আগে পশু মোটাতাজাকরণ করতে বিভিন্ন খামারি পশু খাদ্যের দোকান থেকে অনিরাপদ খাদ্য কিনে। এতে পশুগুলো মোটাতাজা হলেও তাদের মাংস স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ বিষয়টি মাথায় রেখে গত ১০ মে থেকে বিভাগের সব জেলায় পশু খাদ্যের দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

এএস

বরিশাল মেট্রো পুলিশ সদস্যদের মধ্যে মাদক-জুয়ার সম্পৃক্ততা পেলেই শাস্তির ঘোষণা

উজিরপুরে প্রকাশ্যে আমার দেশের সাংবাদিকের ওপর হামলা

আমতলীতে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ছাত্রদল নেতা

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চীফ হুইপ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ

দুর্নীতিতে অভিযুক্ত বরিশালের সেই ডিসি এখনো বহাল

নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বরিশালের ডিসির দুর্নীতি ফাঁস করার সন্দেহে বদলি ডজনখানেক