হোম > সারা দেশ > বরিশাল

ইউএনওর কাছে বিএনপি নেতার বিচার চাইলেন ছাত্রদল নেতা

বরিশালে ঘাটের টোল আদায়ে বাধা

বরিশাল অফিস

বরিশালের গৌরনদীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন অঙ্গসংগঠনের এক নেতা। এতে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক বাচ্চু প্যাদার বিচার চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার মিয়ারচর লঞ্চঘাট ইজারা নিয়েছেন ছাত্রদল নেতা তরিকুল। তিনি সেই ঘাট থেকে টোল আদায় করতে গেলে তাকে ও তার লোকজনকে বাধা দেন বিএনপি নেতা বাচ্চু এবং তার লোকজন। তিনি একাধিক দিন টাকা তুলতে বাধা ও হত্যার হুমকি দিয়েছেন। তাদের বাধার মুখে এক সপ্তাহ ধরে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাচ্চুর সঙ্গে রয়েছেন তার ভাই ওয়ার্ড বিএনপির প্রভাবশালী কর্মী আক্কাস প্যাদা ও তাদের সহযোগীরা।

এ বিষয়ে বাচ্চু প্যাদা আমার দেশকে বলেন, ‘তরিকুল নিজে লঞ্চঘাটের ইজারার টাকা না তুলে আওয়ামী লীগের লোকজন দিয়ে উঠাচ্ছেন। এ কারণে তাদের বাধা দেওয়া হয়েছে।’

লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে ইউএনও ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, ‘ইজারার টাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার