হোম > সারা দেশ > বরিশাল

বাসা থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। কে বা কারা সাইফুল্লাহকে হত্যা করে নিজ বাসার সামনে রেখে গেছে তা এখনো নির্ণয় করতে পারেনি পুলিশ।

নিহত সাইফুল্লাহ আরিফ (৩০) ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বশির মাস্টারের একমাত্র ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

সাইফুল্লাহ’র বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বশির আহমেদ মাস্টার জানান, শুক্রবার রাতে একসাথে খাবার খেয়ে ঘুমাতে যাই। পরক্ষণে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে বাসার সামনে সাইফুল্লাহ আরিফের লাশ দেখতে পাই।

ব্যবসায়ী ও রাজনৈতিক বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন। সাইফুল্লাহ আরিফ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি ভোলা সদর হাসপাতালের সামনে ব্যবসা করতেন।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক আমার দেশকে জানান, কেনো কি কারণে ঘটনা ঘটেছে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়