হোম > সারা দেশ > বরিশাল

কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার বানায় হাসিনা সরকার

জেলা প্রতিনিধি, বরিশাল

শেখ হাসিনার আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

শনিবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত সরকারের অব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক সংগঠনের নির্বাচনকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করতেও এই কল্যাণ ট্রাস্টের রাষ্ট্রীয় অনুদান ব্যবহার করা হয়েছে, যা মোটেও কাঙ্ক্ষিত নয়। আমরা এ ধরনের অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকছি।

বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের অসচ্ছল ও পেশাদার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের সহায়তার আওতায় নিয়ে আসা হবে। ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন তাদের মতাদর্শের হলেই অনুদান দেওয়া হতো আর অন্য মতাদর্শ হলেই অনুদান আটকে দেওয়া হতো।

তবে এখন থেকে দলীয় বিবেচনায় নয়, শুধু আবেদনপত্রের মেরিটকে বিবেচনায় নিয়েই সহায়তা করা হচ্ছে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের মেধাবী সন্তানদের বৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে আমাদের কাছে শত শত আবেদন জমা হয়েছে। সেটি বাছাই করে আগামী জানুয়ারির মধ্যেই সাংবাদিক সন্তানদের বৃত্তির আওতায় নিয়ে আসা হবে। ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত এ বৃত্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

প্রবীণ সাংবাদিকদের সুরক্ষার জন্য মাসিক ভাতার আওয়ায় আনা ছাড়াও সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মীর মুশফিক আহসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি মো. হুমাউন কবীর, এখন টিভির বরিশাল ব্যুরো চিফ ফেরদাউস সোহাগ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা প্রমুখ।

সভা শেষে বরিশাল বিভাগের মোট ১৪ জন সংবাদকর্মীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন