হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: পাঁচদিন পর ১৪ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ‘এফবি মায়ের দোয়া’ ডুবে যাওয়ার পাঁচ দিন পর ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র উপকূল থেকে স্থানীয় জেলেরা ১৩ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে অন্য একটি ট্রলার একজন জেলেকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—তৌহিদ ইসলাম (১৮), মো. মোরশেদ (২০), মো. হেলাল (২২), সাজ্জাদ (২২), শেখ অপু (২২), মো. নুরুল হাসান (২৫), আলী (২৬), আনসার (২৭), ফয়সাল (২৮), আনিস (২৮), বাদশা মাঝি (৩২), আবুল কাশেম (৪০), কবির (৪৫) ও নুরুল আলম (৬০)। তাঁরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। বর্তমানে তাঁরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৯ জন জেলেসহ ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে প্রবল ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা পানির ড্রাম ও অন্যান্য ভাসমান বস্তু আঁকড়ে ধরে পাঁচদিন ধরে সাগরে ভেসে ছিলেন। পরে অন্য ট্রলারের জেলেরা তাঁদের জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, “উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শরীরে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থাকলেও সবাই আশঙ্কামুক্ত।”

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, “উদ্ধার হওয়া জেলেরা চিকিৎসাধীন আছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে জানানো হয়েছে।”

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, আসামি ছিনিয়ে নিল যুবদল নেতারা

হাতপাখা প্রার্থীর প্রচারে ধানের শীষ সমর্থকদের বাধা

উজিরপুরে মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান

নিখোঁজের পর কৃষিবিদ শহীদুলের লাশ উদ্ধার, হত্যাকারীদের শাস্তি দাবি

বেপরোয়া বাসের চাপায় নিহত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা

নলছিটিতে জামায়াত প্রার্থীর উন্নয়নের প্রতিশ্রুতি

নির্বিঘ্নে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে: ইসি আবুল ফজল

আমি এখনো আইনি নোটিশ পাইনি : নুরুল হক নুর

বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

নির্বাচনি প্রচারে ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান