হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় ১৯১০ প্যাকেট নকল ব্যান্ডরোল সিগারেট জব্দ, একজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

নকল ব্যান্ডরোল সিগারেটসহ আটক দিলীপ কুমার পাল

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১ হাজার ৯১০ প্যাকেট কিংস ব্র্যান্ডের সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

রোববার (৬ জুলাই) রাতে উপজেলার আলিপুর মৎস্য বন্দর ও পৌর শহরের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দিলীপ কুমার পাল (৩৯) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ দণ্ড কার্যকর করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট বাজারজাত করা হচ্ছিল। অভিযানে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান