হোম > সারা দেশ > বরিশাল

মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ওসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে ধীরগতি

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ওসি এ এইচ এম লুৎফুল কবিরের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তদন্তে এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় ধীরগতির অভিযোগ উঠেছে।

এর আগে আমার দেশসহ একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে আসে। তবে স্থানীয়দের দাবি, প্রতিবেদন প্রকাশের পরও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘বারবার গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ঘাট এলাকায় আগের মতোই অনিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে আছি।’

নৌযানশ্রমিক আলমগীর হোসেন জানান, ‘ঘাটে কাজ করতে গেলে নানা ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে। এতে আমরা নিয়মিত সমস্যায় পড়ছি এবং কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।’

অভিযোগের বিষয়ে ইন্সপেক্টর এ এইচ এম লুৎফুল কবির আগের সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি আইন অনুযায়ী দায়িত্ব পালন করছি। যদি কোনো সদস্য অনিয়মে জড়িত থাকে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে