হোম > সারা দেশ > বরিশাল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৌলতখানে দোয়া মোনাজাত

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

বিএনপি'র চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে ভোলার দৌলতখানে।

শুক্রবার জুমার নামাজ শেষে দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ড মসজিদুল ক্কুবা জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক কামাল হোসেন, কৃষিবিদ (অবসরপ্রাপ্ত) মো. শফিউর রহমান, প্রবীণ শিক্ষক আলী হোসাইন, সাংবাদিক ইশতিয়াক হাসিবসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আওলাদ হোসেন।

অনুরূপভাবে উপজেলার বিভিন্ন মসজিদেও জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়