হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরিন

বরিশাল অফিস

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং ড্যাব নেতা আজিজ রহিমকে সদস্যসচিব করে বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে ১১ সদস্যবিশিষ্ট ফাউন্ডেশনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- লঞ্চ ব্যবসায়ী আজিজুল হক আক্কাস, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, বেগম ফয়জুন নাহার শেলী, আমিনুর রহমান চৌধুরী মামুন, সাদিকুর রহমান লিংকন, জি এম আতায়ে রাব্বি ও মিজানুর রহমান চুন্নু।

নবগঠিত বরিশাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাত্রনেতা আতায়ে রাব্বি বলেন, হার্ট ফাউন্ডেশনকে ঢেলে সাজাতে চান প্রশাসক। এই কমিটি হৃদ্‌রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে প্রশাসক বলেছেন।

প্রসঙ্গত, নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে ২০০২ সালে বরিশাল হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর এটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েক বছর রোগীদের সেবায় হার্ট ফাউন্ডেশন সচল থাকলেও এখন সেখানে মাঝেমধ্যে টিকাদান কর্মসূচি ছাড়া হার্টের কোনো চিকিৎসা হয় না।

এএস

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়