হোম > সারা দেশ > বরিশাল

ফ্লোটিলায় ইসরাইলে হামলার প্রতিবাদে রাবি ছাত্রশিবিরের মানববন্ধন

রাবি প্রতিনিধি

গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

রোববার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনে অংশ নেন শিবির নেতাকর্মীরা। কর্মসূচিতে তারা ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রেরণের সাথে সংহতি জানায়।

মানববন্ধনে বক্তব্য দেন রাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। তিনি বলেন,‘ইসরায়েল একটি অবৈধভাবে জন্ম নেওয়া রাষ্ট্র। আগে আমাদের বোঝানো হতো ফিলিস্তিন ও হামাস সন্ত্রাসী। কিন্তু আজ বিশ্ববাসী দেখছে ইসরায়েলই অবৈধ রাষ্ট্র। শান্তিপূর্ণ উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে হামলা চালিয়ে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন করেছে।’

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘ইসরায়েল পৃথিবীর বিষফোঁড়ায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের বাধা দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। গাজা আজ মানবতা বনাম বর্বরতার পরীক্ষাক্ষেত্র।’

শাখা সভাপতি ও রাকসুর ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ইসরায়েল মানবিক সহায়তার বহর আটকে মানবতার চরম বিপর্যয়ের নজির স্থাপন করেছে। কর্মীদের গ্রেফতার ও অপহরণ করেছে। অহিংস ও শান্তিপূর্ণ উদ্যোগে এভাবে বাধা দেওয়ার নজির আর নেই। এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধেই আমরা সবসময় লড়ব ইনশাল্লাহ।’

এ সময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম