হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় দুই কলেজের নাম পরিবর্তন

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ভোলার তজুমদ্দিন ও লালমোহনে দুই কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। কলেজগুলো হচ্ছে তজুমদ্দিনে সাবেক এমপি শাওনের মায়ের নামে থাকা হোসনেয়ারা চৌধুরী মহাবিদ্যালয়। পরিবর্তন করে নামকরণ করা হয়েছে তজুমদ্দিন মহিলা কলেজ। অন্যদিকে লালমোহনে নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বদরপুর মহাবিদ্যালয়।

১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগেও ফ্যাসিবাদ সরকারের নামে থাকা তজুমদ্দিন এবং লালমোহনে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ।

উল্লেখ্য, আওয়ামী শাসনামলের সময়ে বিভিন্ন চর, ঘাট-বাজার এবং অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ এবং তার আত্মীয়-স্বজনদের নামে করে নেন এমপি শাওন।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ